বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে ৮/৯ বছরে হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে : ক্যা তাজ এমপি

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ‘বাঞ্ছারামপুরে ৮ বছরে ৯ হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে,-যা সারা দেশে বিরল –এমন মন্তব্য করে স্থানীয় সাংবাদিকদের বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের এমপি’ ক্যা তাজুল ইসলাম এমপি।আজ সংসদ ভবন লাউঞ্চে তার ব্যক্তিগত কক্ষেবাঞ্ছারামপুর উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের কর্মীরা দেখা করতে গেলে প্রসঙ্গক্রমে তিনি এসব কথা বলেন।

ক্যা.তাজুল ইসলাম এমপি বলেন,-বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে বাঞ্ছারামপুরে- ‘২০০৯-২০১৬ অর্থবছওে বাঞ্ছরামপুরে ৯ হাজার ৫০ কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে।বর্তমানে চলমান ২ শত ৩৮ কোটি টাকার কাজ এবং বাস্তবায়নাধীন রয়েছে আরো১ শত ৫০কোটি টাকার কাজ।সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বাঞ্ছারামপুর উপজেলায় সড়ক মেরামত ও নতুন সড়ক প্রসঙ্গে বলেন, ‘বিগত ৮ বছরে প্রায় ২০ হাজার মিটার সড়ক নির্মিত হয়েছে আমার উপজেলায়।যার ব্যায় হয়েছে ১ শত ৭০ কোটি টাকা প্রায়।

তিনি জানান, অবিলম্বে কড়িতোলা হতে গোপালদীর সেতুরনির্মানের প্রাথমিক কাজগুলো শুরু হয়ে যাবে।একটি মহিলা মহাবিদ্যালয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধওে বলেন,-‘বাঞ্ছারামপুর হবে শিক্ষা নগরী।সেজন্য, ছলিমাবাদে যুগ-যুগ ধরে পড়ে থাকা তাঁত ইন্ড্রাটির মালপত্র সব বিক্রি কওে দিয়ে সেখানে সরকারি বা বেসরকারি উদ্যোগে একটি বিশ্ববিদ্যালয় বা মেডিক্যাল কলেজ গড়ার পরিকল্পনা চলছে বলে জানান।

বেকারদের কর্মসংস্থান ও শিল্পনগরী গড়ে তুলতে তিনি জানান,‘বাঞ্ছারামপুর উপজেলার সবচেয়ে অবহেলিত গ্রাম হলো শিবপুর।অচিরেই সেই শিবপুরের মাটি সোনার দাম হবে।কারন,সেখানে বিভিন্ন সরকারি বেসরকারি উদ্যোগে শিল্পকারখানা গড়ে তোলার জন্য ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে।শিবপুর-আইয়ূবপুরের দশানীতে একটি সরাসরি ব্রীজ নির্মানের কাজ এই হলো বলে।ওয়াইব্রীজের সাফল্য ঘড়ে তুলতে তিনি বিভিন্ন পদক্ষেপ ঘোষনা করেন।তারমধ্যে রয়েছে, ওয়াইব্রীজের বাঞ্ছারামপুর অংশেনিরাপত্তা বাড়িয়ে পর্যটন নগরী হিসেবে ঘোষনা, ব্যবসা-শিল্প-কর-কারখানা স্থাপন,কুমিল্লার চান্দিনার মতো শাক-সবজির বাজার মোকাম সৃষ্টি করা হবে। এরমধ্যে কড়িতোলা ব্রীজের কাজ শেষ হলে ওয়াইব্রীজ বা ত্রিমুখী ব্রীজের সাহায্যে বাঞ্ছারামপুরের জনগন সরাসরি দেশ-বিদেশে ব্যবসা শুরু করতে পারবে।কারন,তখন আখাউড়া-কসবা বা কুমিল্লা দিয়ে ভারতের সাথে যোগাযোগ খুব কাছের হবে।