,

আখাউড়ায় হীরাপুর হইতে কুড়িপাইকা রাস্তাটি সংস্কার অভাবে একেবারেই বেহাল দশা ! 

news-image

আখাউড়া উপজেলার হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের একটু উত্তর দিকের রাস্তাটি দৃষ্টি দিলেই  দেখা যায় আলী মিয়ার বাড়ির পাশ থেকে নিয়ে বড় কুড়িপাইকা শিকদার বাড়ির পর্যন্ত রাস্তাটি সংস্কারের অভাবে প্রায় কয়েক বছর ধরেই বেহাল দশায় পড়ে আছে। পাশ্ববর্তী জমাদ্দার বাড়ির রাস্তাটিরও প্রায় একই অবস্থা। ভুক্তভোগি কয়েকজন  জানান, রাস্তাটি পূনঃ সংস্কার না হলে সাধারণ মানুষের চলাচলের ব্যহত একেবারে চলাচলের অনুপযোগী হয়ে যেতে পারে। এদিকে শিকদার বাড়িতে ডুকতেই হাতের বাম পাশে থাকা কালভার্ট টি পরিত্যক্ত অবস্থায় আছে প্রায় তিন বছর ধরে।

কালভার্ট টি সংস্কার করার কথা থাকলেও করা হচ্ছেনা, কালভার্ট টি সংস্কার না করাতে যেকোন সময় দূর্ঘটনার শিকার হতে পারে সাধারণ মানুষসহ যানবাহন। এই রাস্তাটি দিয়ে প্রতিনিয়ত  চলাচল করেন গ্রামের কয়েক শতাধিক মানুষ । এই পথ দিয়ে প্রতিদিন হীরাপুর শহীদ নোয়াব উচ্চ বিদ্যালয় এবং হীরাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আসা-যাওয়া করতে হয় রাস্তাটি পূনঃসংস্কার না হওয়াতে চলাচলে ব্যাহাত ঘটছে বলে জানান ঐ এলাকার জন সাধারণ। এবিষয়ে কথা বলতে চাইলে একাধিক বার কল করেও ৫নং আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জালাল উদ্দিনের মোবাইল খোলা পাওয়া যায়নি, তবে চেয়ারম্যান জালাল উদ্দিন তার নির্বাচনী এসতেহার অনুযায়ী রাস্তাঘাট সংস্কার, কালভার্ট পূণঃ নির্মান করার কথা থাকলেও তিনি বর্তমানে এসব বিষয় এরিয়ে যাচ্ছেন বলছেন দেখছি কি করা যায়।

ইতিমধ্যে গাজীর বাজার রহিমপুর গ্রাম থেকে কেন্দুয়ায় পর্যন্ত রাস্তাটি পুণঃনির্মাণ করছেন বলে জানা গেছে। এলাকা বাসীর দাবি দ্রুত শিকদারবাড়ি, জমাদ্দার বাড়ি, এবং ছোট কুড়িপাইকা(কুয়াড়পাড়) থেকে হীরাপুর শহীদ নোয়াব উচ্চ বিদ্যালয় পর্যন্ত রাস্তাটির সংস্কারেরর দাবি জানিয়েছন এসব গ্রামের বাসিন্দারা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে