,

উপবৃত্তি টাকার জন্য শিক্ষককে মারধর ॥ আটক ৩

news-image

মাজহারুল করিম (অভি) : ব্রাহ্মণবাড়িয়া সরকারি ট্যাকনিক্যাল স্কুল এন্ড কলেজের গণিত বিভাগের মাসুদুর রহমানকে অফিস কক্ষের ভিতর বুধবার (২৬ জুলাই) ইন্সিটিউিটের একদল শিক্ষার্থী মারধর করে।

ঘটনাটি পুলিশকে জানানো হলে পুলিশ কলেজের ৩ শিক্ষার্থীকে আটক করে। আটকৃত শিক্ষার্থীরা হলেন- শহরের বিরাসার এলাকার তরিকুল ইসলাম (১৯), একরামুল হক (২১) ও শহরের মধ্যপাড়া এলাকার ফয়সাল (২২)।

শিক্ষক মাদুসুর রহমান জানান, প্রতিবছর উপস্থিতির উপর সরকারি উপবৃত্তি দেওয়া হয়। যেসব শিক্ষার্থীর উপস্থিতি শতকরা ৮০ থেকে ৬৫ ভাগ কেবল শুধু তাদেরই। দুপুরে তরিকুল ইসলাম নামে এক শিক্ষার্থী এ বছর এইচ.এস,সি পরীক্ষায় ফেল করার পরও তাকে উপবৃত্তি দেওয়ার দাবী করে। এতে রাজি না হওয়ায় তরিকুল ইসলাম কয়েকজন ছাত্রকে নিয়ে তার উপর হামলা করে।

ব্রাহ্মনবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, শিক্ষকের উপর হামলার ঘটনাটি শুনেছি। এ ঘটনায় ৩ ছাত্রকে আটক এবং মামলা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে