আখাউড়ায় টিকেটবিহীন ২৪০যাত্রীকে জরিমানা
আখাউড়া প্রতিনিধি : আজ বুধবার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় টিকেট ছাড়া ট্রেনে ভ্রমনের দায়ে ২৪০জনকে জরিমানা করে আদালত। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট বাংলাদেশ রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) গাউস আল্ মনির। এসময় বায়ান্ন হাজার তিনশ নব্বই টাকা জরিমানা আদায় করা হয়।
আখাউড়া ষ্টেশন সুপার মো: খলিলুর রহমান জানান, আখাউড়া রেলওয়ে জংশন ষ্টেশনে বুধবার সকাল থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় বিনা টিকেটে ট্রেন ভ্রমনের দায়ে ২৪০জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাদের প্রত্যেককে গন্তব্যের নির্দিষ্ট ভাড়া দন্ডাদেশ প্রদান করেন।











