ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশী রিভলবার সহ আটক দুই

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদেশি রিভলবার ও গুলিসহ দুইজনকে আটক করেছেন র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।গতকাল  সোমবার রাতে উপজেলার গোলচত্বর এলাকা থেকে তাদের আটক করা হলেও মঙ্গলবার সকালে র‌্যাবের পক্ষ থেকে বিষয়টি সাংবাদিকদের জানানো হয়।

আটকরা হলেন উপজেলার চরচারতলা এলাকার মোঘল মিয়া সরকারের ছেলে তাজুল ইসলাম(৪৭) ও নরসিংদী জেলার মেতিকান্দা এলাকার মৃত মন্নাফ মিয়ার ছেলে জুয়েল মিয়া (৩৪)।

র‌্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা আশুগঞ্জে অভিযান চালায়। এসময় গোলচত্বর এলাকায় অভিযান চালালে তাজুল ইসলামের কাছে একটি বিদেশি রিভলবার ও এক রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করে র‌্যাব।

আটক তাজুলের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এছাড়াও তাজুল অস্ত্র ব্যবসায়ের সঙ্গে জড়িত বলে জানা গেছে। আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে আশুগঞ্জ থানায়  মামলা দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান