সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে বেসিক কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

news-image

আকতার হোনেসভুইয়া ,নাসিরনগর : জাইকার অর্থায়নে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা যুব উন্নয়ন বিভাগের সহযোগিতায় উপজেলা পরিষদের আয়োজনে তিন দিনব্যাপি বেসিক কম্পিউটার ও ইন্টারনেট ট্রাবল শুটিং বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়। আজ সোমবার অফিসার্স ক্লাবে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফরহাদ হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার কর্মশালার শুভ উদ্বোধন করেন ।

এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহমেদ,উপজেলা প্রকৌশলী মোঃ রিয়াদুল কুদ্দুস, প্রেসক্লাব সহ-সভাপতি আকতার হোসেন ভুইয়া। স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ ও জাইকার প্রতিনিধি মোঃ লুৎফুর রহমান। উক্ত প্রশিক্ষণ কোর্সে উপজেলার বিভিন্ন দপ্তরের ২৫ কর্মচারী অংশগ্রহন করেন।উক্ত কোর্সে বেসিক কম্পিউটার অপারেশন,মাইক্রোসর্ফট অফিস,ইন্টারনেট ও ইমেল এর ব্যবহারসহ দক্ষতা বৃদ্ধির বিভিন্ন কৌশল বিষয়ের উপর প্রশিক্ষণ দেয়া হবে।

 

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা