বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পৌর কর্মচারীদের কর্মবিরতি

news-image

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাসহ পেনশনসহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার হতে প্রদানের দাবিতে আখাউড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে। আজ সোমবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত অর্ধ দিবস কর্মবিরতি পালন করেন তারা। পৌর সচিব, প্রশাসনিক কর্মকর্তা, হিসাবরক্ষণ কর্মকর্তা, কর  নির্ধারক, কর আদায়কারীসহ অর্ধ শতাধিক কর্মকর্তা-কর্মচারী কর্ম বিরতিতে অংশ নেয়। কর্মসূচির সাথে একাত্মতা পোষন করে মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ।

এসময় অন্যান্যের বক্তব্য রাখেন পৌর সচিব মোঃ ফারক, সহকারী প্রকৌশলী মোঃ এবিএম বাবুল হোসেন, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ লিয়াকত, পৌর উপ সহকারী প্রকৌশলী মোঃ ফায়ছাল আহাম্মদ খান প্রমুখ।

 বক্তারা বলেন, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে কর্মকর্তা- কর্মচারীরা সরকারি রাজস্ব তহবিল থেকে বেতন-ভাতা, পেনশন সহ অন্যান্য সুবিধা ভোগ করছেন। অথচ একই মন্ত্রণালয়ের অধীনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পৌরসভা থেকে বেতন-ভাতা উত্তোলন করেন। কিন্তু পৌরসভার পর্যাপ্ত তহবিল না থাকায় কর্মচারীদের বেতন  সহ অন্যান্য সুবিধাদি নিয়মিত পাচ্ছে না। রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাসহ সকল আর্থিক সুবিধা প্রদানের দাবী জানান তারা।