নাসিরনগরের এক মাদ্রাসা ছাত্র ১০দিন যাবৎ নিখোঁজ

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নাসিরনগররে আশিকুল ইসলাম নামে এক হাফিজি মাদ্রাসার ছাত্র ১০দিন ধরে নিখোঁজ রয়েছে। সে সকালে নাস্তা খেতে মাদ্রাসা থেকে বের হওয়ার পর আর ফিরেনি। মাদ্রাসা থেকে যাওয়ার সময় তার পরণে ছিল নীল রংঙ্গের পাঞ্জাবী,চেক লুঙ্গী,গায়ের রং শ্যামলা,উচ্চতা প্রায় ৫ ফুট। নিখোঁজের ভাই সাইফুল ইসলাম এ ব্যাপারে নাসিরনগর থানায় সাধারণ ডায়েরী করেছে। নাসিরনগর উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের মোয়াজ্জিন ও কুন্ডা ইউনিয়নের কাহেতুরা গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ আশিকুল ইসলাম(১৬) গত এক বছর যাবৎ চাতলপাড় ইউনিয়নের কচুয়া মফিজিয়া হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে আসছে। গত ১১ জুলাই সকালে মাদ্রাসা থেকে নাস্তা করা জন্য বের হওয়ার পর আর মাদ্রাসায় ফিরেনি।সে ৯দিন ধরে নিখোঁজ রয়েছে। তাকে অনেক খোঁজাখুজির করে তার কোন সন্ধ্যান না পেয়ে নিখোঁজের ভাই সাইফুল ইসলাম নাসিরনগর থানায় সাধারণ ডায়েরি করেছে (জিডি নং-৬৮৩ তারিখ- ২০-০৭-২০১৭)।

 

 

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান