সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধারকৃত লাশের অবশেষে পরিচয় মিলেছে

news-image

মাহজারুল করিম (অভি) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার একটি বিল থেকে ১৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী কামাল হোসেন জীবনের (৩৫) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর দেড়টার টারদিকে উপজেলার ধরখার ইউনিয়নের হাশিমপুর সেতু সংলগ্ন একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কামাল শহরের পূর্ব মেড্ডা এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

নিহতের চাচা সফর আলী জানান, তিনদিন আগে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি কামালকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।

ধরখার পুলিশ পুলিশ জানান, দুপুরে হাশিমপুর সেতু সংলগ্ন একটি বিলের পাশে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ আরও জানান, নিহতের হাত-পা বাঁধা অবস্থায় ছিল। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন বুঝা যায়নি। ধারণা করা হচ্ছে দুই-তিনদিন আগে তাকে হত্যা করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, উদ্ধারকৃত লাশ সন্ত্রাসী কামালের আমরা লোকমুখে জানতে পেরেছি। তার বিরুদ্ধে সদর মডেল থানায় মাদক, অস্ত্র, ডাকাতি ও চাদাঁবাজিসহ মোট ১৮টি মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট