সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় বিলের পাশে যুবকের হাত-পা বাঁধা মরদেহ

news-image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর সোয়া একটার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের টানমান্টাইল সেতু সংলগ্ন একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় জানাতে না পারলেও তার বসয় আনুমানিক ৩৫ বছর হবে বলে জানিয়েছে পুলিশ।

ধরখার পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে টানমান্দাইল সেতুর সংলগ্ন একটি বিলের পাশে অজ্ঞাত ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে সংবাদ পেয়ে ধরখার পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, নিহতের হাত-পা বাঁধা অবস্থায় ছিল, তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে দুই-তিনদিন আগে তাকে হত্যা করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা