আখাউড়ায় মাদকসহ ৩ যুবক আটক

news-image

আখাউড়া প্রতিনিধি : আখাউড়ায় মাদকসহ তিন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার উত্তর ইউনিয়নের আজপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত যুবকেরা হলো ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের মধ্যপাড়ার সিফাত ভূইয়া (২৫, আখাউড়া পৌর এলাকার দূর্গাপুরের সুহেল মিয়া (২৫) ও পৌর কাউন্সিলরের পুত্র সুমন ভূইয়া (৩৩)।

বিজিবি সূত্রে জানা যায়, আজমপুর দুলাল মিয়ার বাড়ির পাশের রাস্তায় তিন যুবকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় সিঙ্গারবিল কোম্পানী সদরের বিজিবি সদস্যরা তাদের দেহ তল্লাশী করে ৩৬ বোতল ভারতীয় নেশা জাতীয় স্কফ উদ্ধার করে। পরে হাবিলদার আজিজুল হক বাদী হয়ে মামলাসহ তাদেরকে আখাউড়া থানায় সোপর্দ করে।

আখাউড়া থানার উপ- পরিদর্শক নাজমুল হাসান শরীফ জানান, বিজিবি সদস্যরা তিন যুবককে থানায় সোপর্দ করেছে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান