,

এক নম্বরে আমলারা

image_92405_0

কলম্বো: অবিশ্বাস্য টেস্ট বাঁচাল দক্ষিণ আফ্রিকা৷ নিজেদের ক্রিকেট ইতিহাসে অন্যতম ধীর গতির ইনিংস খেললেন হাসিম আমলারা৷ প্রায় ছয় ঘণ্টার লড়াই করে ১১১ ওভার খেলে করল মাত্র ১৫৯ রান! উইকেট পড়েছে আটটি৷ ড্র হয়ে যাওয়ায় শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ ১-০ জিতে নিল দক্ষিণ আফ্রিকা, ১৯৯৩ সালের পর এই প্রথম৷ সিরিজ জিতে টেস্ট র‌্যাঙ্কিংয়ে একে উঠে এলো তারা৷ ছিনিয়ে নিল অস্ট্রেলিয়ার জায়গা৷



৩৮ রানে এক উইকেট হাতে নিয়ে পঞ্চম দিন খেলতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা৷ প্রথম

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল

থেকেই ম্যাচ বাঁচানোই লক্ষ্য ছিল৷ কিন্ত্ত একসময় ১৪৮ রানে আট উইকেট পড়ে যায় তাদের৷ তখনও বাকি ছিল ৮ ওভার৷ মাঠে থাকা সমর্থকরা তখন চাইছিলেন হয় বৃষ্টি আসুক, নয় কম আলোর জন্য ম্যাচ শেষ করে দিন আম্পায়ার৷ শেষ দুটো উইকেট নিতে শ্রীলঙ্কা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথাউস অফ সাইডে ছয় জন ফিল্ডার দাঁড় করিয়ে দিয়েছিলেন৷ কিন্ত্ত মাটি কামড়ে পড়ে থাকলেন ফিল্যান্ডার৷ ৯৮ বল খেলে ২৭ রানে অপরাজিত তিনি৷ তার সঙ্গে ছিলেন ইমরান তাহির (২১ বলে ৪)৷ তাদের আগে বড় ধৈর্য্যের পরীক্ষা দিয়ে যান অধিনায়ক হাসিম আমলা (১৫৯ বলে ২৫), দুমিনি (৬৫ বল খেলে ৩), স্টেইন (২৮ বলে ৬)৷



চেষ্টার ত্রুটি করেননি শ্রীলঙ্কার দুই বোলার রঙ্গনা হেরাথ এবং দিলরুয়ান পেরেইরা৷ হেরাথ ৪৫ ওভার বল করে, ৩০ ওভার মেডেন দিয়ে ৪০ রানে পান পাঁচ উইকেট৷ পেরেইরা তিন৷ কিন্ত্ত শেষবেলায় মাত্র দু'জন ব্যাটসম্যানকে আউট করতে পারলেন না তারা৷ তবে টেনশনের অভাব ছিল না৷ নাটকীয় ম্যাচ বাঁচিয়ে জয়ের আনন্দে ভেসে যায় 'টিম দক্ষিণ আফ্রিকা৷'



সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা: ৪২১ ও ২২৯-৮; দক্ষিণ আফ্রিকা: ২৮২ ও ১৫৯-৮ (ফিল্যান্ডার ২৭, হেরাথ ৫-৪০, পেরেইরা ৩-৬০)

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ