,

ইসরাইলি আয়রন ডোমের তথ্য হাতিয়ে নিল চীনা হ্যাকাররা

c3c1129598470df25ce065d9dc857125_XL

২৯ জুলাই (রেডিও তেহরান): চীনের একটি হ্যাকার গোষ্ঠী সাইবার হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরাইলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার তথ্য হাতিয়ে নিয়েছে। একইসঙ্গে ইসরাইলের চালকবিহীন বিমান বা ড্রোন, ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এবং অ্যারো-তিন নামের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার তথ্যও হাতিয়ে নিয়েছে হ্যাকার দলটি।

 

মার্কিন মুক্ত সাংবাদিক ব্রিয়ান কার্বস বলেছেন, চীনের ‘কমেন্ট ক্রু’ নামের হ্যাকার গোষ্ঠী ২০১১ এবং ২০১২ সালে এ সব সাইবার চালিয়েছে। চীনের গণমুক্তি ফৌজ বা পিএলএ’র সঙ্গে এ সব সাইবার যোদ্ধার যোগসাজশ আছে বলে পশ্চিমা মহল দাবি করে  থাকে।

 

হ্যাকাররা কী পরিমাণ তথ্য হাতিয়ে নিয়েছে সে সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায় নি। অবশ্য আমেরিকার মেরিল্যান্ডভিত্তিক গোয়েন্দা সংস্থা সাইবার ইঞ্জিনিয়ারিং সার্ভিস বা সাইবার ইএসআই বলেছে, সাতশ’র বেশি গোপন নথি খোয়া যাওয়ার বিষয়টি চিহ্নিত করা গেছে। তবে, প্রকৃত সংখ্যা এরচেয়ে অনেক বেশি হবে বলে ধারণা করছে সাইবার ইএসআই।

 

এদিকে, সাইবার হামলা বা হ্যাকিংয়ের মত তৎপরতায় জড়িত থাকার কথা একাধিকবার চীন সরাসরি অস্বীকার করেছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ