,

কোলাকুলির সময় বোমায় কারজাইয়ের ভাই নিহত

hasmat-karzai

ঈদের কোলাকুলির সময় আত্মাঘাতী বোমা হামলায় আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের ফুফাত ভাই হাসমত কারজাই নিহত হয়েছেন।

এক খবরে সিএনএন জানিয়েছে, মঙ্গলবার কান্দাহার প্রদেশে ঈদের কোলাকুলি করার সময় বোমা বিস্ফোরণে তিনি নিহত হন।

নিহত হাসমত কারজাই দেশটির সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী আশরাফ ঘানির নির্বাচনী প্রচারণার প্রধান। ভোট গণনার প্রাথমকি পর্বে এগিয়ে রয়েছেন তিনি।

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের ফুফাত ভাই হাসমত কারজাই।

ঘানির প্রধান প্রতিপক্ষ আবদুল্লা আবদুল্লার অভিযোগ কারজাই পরিবারের ষড়যন্ত্রে তাঁকে জোর করে হারানো হচ্ছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোট নিয়ে এই বিবাদের কারণেহাসমত ভাইকে এভাবে খুন করা হয়েছে।

এএফপি জানায়, ঈদুল ফিতর উপলক্ষে হাসমাতের কাছে ঈদের শুভেচ্ছা জানাতে এসে পাগড়িতে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণ ঘটায় এক জঙ্গি। এ হামলায় হাসমত ঘটনাস্থলেই নিহত হন।

প্রসঙ্গত, হাসমাত কারজাই কান্দাহার প্রাদেশিক পরিষদের একজন সদস্য ছিলেন। তিনি পৃথিবীজুড়ে সিংহ পালক রাজনীতিবিদ হিসাবে বিখ্যাত। পোষা সিংহকে নিয়ে হাসমাতের ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ