রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে পলাতক একাধিক মামলার আসামী জয়নাল ডাকাত গ্রেফতার

news-image

আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : নারী নিযার্তনসহ একাধিক ডাকাতি মামলার পলাতক আসামী জয়নাল আবেদীন ওরফে হোসন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ফকিরদিয়া গ্রাম থেকে চাতলপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী মোঃ মাহফুজ হাসান সিদ্দিকীর নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাত উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া গ্রামের মৃত চারু মিয়ার পুত্র । এছাড়াও একেই রাতে নারী ও শিশু নিযার্তন মামলার পলাতক আসামী ধানতলিয়া গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার পুত্র স্বপন মিয়া(২৫)কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। চাতলপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী মোঃ মাহফুজ হাসান সিদ্দিকী জানায়, জয়নাল আবেদীন ওরফে হোসন মিয়ার বিরুদ্ধে চাতলপাড় তদন্ত কেন্দ্রসহ অষ্টগ্রাম থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তাছাড়া গ্রেফতারকৃত ডাকাত পুলিশের হাতে একাধিকবার গ্রেফতারও হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা