,

জীবিত হজযাত্রীকে ‘মৃত’ দেখানোয় আখাউড়ার ওসিকে তলব

news-image

বিশেষ প্রতিনিধি : জীবিত এক হজযাত্রীকে পুলিশি প্রতিবেদনে মৃত দেখানোর ঘটনার ব্যাখ্যা দিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করেছেন মহামান্য হাইকোর্ট।

আগামী ২৩ জুলাই মহামান্য হাইকোর্টে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাকে।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল  সোমবার (১৭ জুলাই) মহামান্য হাইকোর্ট ডিবিসন বেঞ্চ এ আদেশ দেন বলে বিভিন্ন সূএে জানা যায়।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন এডভোকেট মো. কায়সার জাহিদ
তিনি বলেন, আজ সোমবার দুপুরে মহামান্য হাইকোর্টের বিভাগের একটি ডিভিসন বেঞ্চ এই আদেশ প্রদান করেন। আগামী ২৩ জুলাই আখাউড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে স্ব-শরীরে হাজির হওয়ার নির্দেশ দেন।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মো.মিজানুর রহমান বলেন, আমার কাছে এখনো  কোন চিঠি আসেনি।

এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বলেন,আজাদ হোসেনের পুলিশ প্রতিবেদন ভুল হওয়ার বিষয়টি নিয়ে আমি জানতে পেরেছি উচ্চ আদালত আমাকে ২৩ জুলাই স্ব-শরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।এখনো দাপ্তরিক চিঠি পায়নি।

উল্লেখ্য যে, আখাউড়া কুড়িপাইকা গ্রামের আব্দুস সাওার মিয়ার ছেলে মো.আজাদ হোসেন ভূইয়া এবছর হজ্বে যাওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। তার পাসপোর্ট নম্বর BN01180221.পুলিশ প্রতিবেদনে আখাউড়া থানা জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে প্রতিবেদন পাঠালে তার হজ্ব যাএায় অনিশ্চয়তা দেখা দেয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে