,

আশুগঞ্জে অবৈধভাবে গড়ে উঠা অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের পূর্ববাজার এলাকার কাচারীপুকুর পাড়ের সরকারি  খাসখতিয়ানের জায়গায় জোড়পূবক অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।  শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত  জেলার নির্বার্হী ম্যাজিষ্ট্রেট জহিরুল ইসলামের নেতৃত্বে কাচারীপুকুরের চারপাশে অবৈধভাবে গড়ে উঠা ৫টি ভবনসহ অর্ধশতাধিক অবৈধস্থাপনা উচ্ছেদ করা হয়।

স্থানীয় জনগণের সুবিধা ও বাজারের  সৌন্দর্য্য বর্ধণের জন্য কাচারীপুকুরের চার পাশে রাস্তা তৈরী করার জন্য অবৈধভাবে স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসময় র‌্যাব, পুলিশ, স্থানীয় চেয়ারম্যানসহ উপজেলা প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।

অভিযানকালে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল করিম খান সাজু, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম স্বপন, আবুল খায়ের, আবুল হোসেন ও আব্বাস উদ্দিন খান এর ভবন ভাঙ্গার কাজসহ অর্ধশতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারী খাস জায়গা দখলমুক্ত করা হয়েছে।

এব্যাপারে নির্বার্হী ম্যাজিষ্ট্রেট জহিরুল ইসলাম বলেন, কাচারী পুকুরের চার পাশে ১৫/২০ ফুট জায়গা দখল করে এই সব স্থাপনা নির্মান করেছিল। জেলা প্রশাসকের নির্দেশে কাচারী পুকুরের জায়গা দখলমুক্ত করতে এই উচ্ছেদ অভিযান করা হয়েছে।

আশুগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ও নির্বার্হী ম্যাজিষ্ট্রেট আমিরুল কায়সার বলেন, কাচারী পুকুরের জায়গা হস্তান্তরের কোন সুযোগ নেই। যদি কেউ কাচারী পুকুরের জায়গা দখল করে কোন কাগজ তৈরী করে থাকে তা সম্পূর্ণ অবৈধ। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে