বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ রেলষ্ট্রেশনকে বি-গ্রেড থেকে ডিগ্রেড অবমানরার প্রতিবাদে হরতালসহ কর্মসূচী

news-image

আশুগঞ্জ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশনকে বি গ্রেড থেকে ডি গ্রেডে অবনমনের প্রতিবাদে, পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়ন ও তূর্ণা নিশীথা ট্রেনের স্টপেজ স্থাপনের দাবিতে ৩১ জুলাই হরতালসহ তিনদিনের কর্মসূচি দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে জেলার আশুগঞ্জ রেলস্টেশনের সামনে নাটাল মাঠে জাগ্রত আশুগঞ্জবাসী নামে একটি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত জনসভা থেকে এ কর্মসূচি দেওয়া হয়। কর্মসূচি ঘোষণা করেন জাগ্রত আশুগঞ্জবাসী সংগঠনের সদস্য সচিব ঈসা খান।

জনসভায় সংগঠনটির আহ্বায়ক হাজী মো. ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন- আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী মো. ফিরোজ মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু নাছের, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, বিশিষ্ট চিকিৎসক আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।

জনসভায় আশুগঞ্জ রেলস্টেশনকে বি গ্রেড থেকে ডি গ্রেডে অবনমনের প্রতিবাদ ও অনতিবিলম্বে আশুগঞ্জ রেলস্টেশনকে ডি গ্রেড থেকে বি গ্রেডে পুনর্বহাল, মূল নকশা ও পরিকল্পনা অনুযায়ী স্টেশনের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও ঢাকা-চট্টগ্রাম রুটে তূর্ণা নিশীথা ট্রেনের স্টপেজ স্থাপনের দাবিসহ তিন দফা দাবি উপস্থাপন করা হয়।

অবিলম্বে এ দাবিগুলো মানা না হলে জনসভা থেকে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। এতে ১৯ জুলাই বুধবার বেলা ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন, ২৫ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় স্টেশনের প্লাটফরমে অবস্থান ধর্মঘট ও ৩১ জুলাই সোমবার আশুগঞ্জে হরতাল ও রেলপথ অবরোধের ঘোষণা দেয়া হয়।

এর আগে আশুগঞ্জ রেলস্টেশনকে বি গ্রেড থেকে ডি গ্রেডে অবনমনের প্রতিবাদে সংগঠনটির পক্ষ থেকে ৩ জুলাই জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রেলপথ মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ

রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

‘আমি প্রতিমন্ত্রী হিসেবে খুশি আছি’

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

হাসপাতালের প্রতিবেদন জমা, অপেক্ষায় সরকারি তদন্ত রিপোর্ট

নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন সোহেল-স্বপ্না

সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ: ব্যবসায়ীদের বিকল্প সময়সূচি দাবি

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলি আকবর খান

ঢাকায় আজ নামতে পারে স্বস্তির বৃষ্টি

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান

শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে যানবাহনের নিরাপত্তা চ্যালেঞ্জ