রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাবিবার রাজকীয় বিয়ে

news-image

মাজহারুল করিম (অভি) : এত দিন ব্রাহ্মনবাড়িয়া যে দিনটির জন্য অধীর অপেক্ষায় ছিল চলে এসে গেছে আজ সেই ১৪ জুলাই। সরকারি শিশু পরিবারের নিবাসী হাবিবা আক্তারের বিয়ে। সরকারি শিশু পরিবার খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে এই বিয়ের জন্য। আজ দেখে মনে হলো যে আসলেই এটা রাজকীয় বিয়েই।
সকাল ৬টা থেকেই চলছে বরযাত্রীসহ আমন্ত্রিত অতিথিদের জন্য রান্না-বান্নার কাজ। হাবিবার বর পুলিশ কনস্টেবল জাকারিয়া আলমের জন্য রান্না হচ্ছে এক আস্ত খাসি। সঙ্গে থাকছে আস্ত ইলিশ মাছ ভাজাও এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ ও ব্রাহ্মণবাড়িয়া গন্যমান্য ব্যাক্তিদের জন্য রয়েছে হরেক রকম খাবারের ব্যবস্থা। কেউ দেখে বলবে কোনো অনাথের বিয়ে হচ্ছে। কারণ আমাদের ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম নিজেই হাবিবার বাবার ভূমিকা রেখেই এই বিয়ের আয়োজন করেন।

অবেশেষে দুপুর ১টা ৪০ মিনিটে হাবিবার হবু বর পুলিশ কনস্টেবল মো. জাকারিয়া আলম বরযাত্রী নিয়ে আসেন শিশু পরিবারে। বরকে গাড়ি থেকে নামানোর জন্য এগিয়ে গেলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুর সরকার, শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক রওশন আরা ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম নিশাত প্রমুখ বরকে স্ব-সম্মানে গাড়ি নামিয়ে নিয়ে আসেন। অনাথ হাবিবাকে বিয়ের অনুভূতি সম্পর্কে জানতে চাইলে বর জাকারিয়া আলম সাংবাদিকদের বলেন, আমি খুব ভাগ্যবান। পুলিশ সুপার মিজানুর স্যারকে অনেক ধন্যবাদ। হাবিবাকে নিয়ে যেন দাম্পত্য জীবন সুখের হয় সেজন্য আপনারা সবাই দোয়া করবেন।

তারপর দুপুর আড়াইটার দিকে হাবিবার বাবার ভূমিকায় থাকা ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের উপস্থিতে বিয়েতে দেনমোহর ২ লাখ ১ হাজার টাকায় কাজী আবু জামাল হাবিবা-জাকারিয়ার বিয়ে পড়ান। অতপর ব্রাহ্মণবাড়িয়া সরকারি শিশু পরিবারের নিবাসী হাবিবা আক্তারের বিয়ে সম্পন্ন হয়েছে। হাবিবা-জাকারিয়ার আলোচিত এ বিয়েতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ সুপারের সরকারি বাংলো থেকে হাবিবাকে তার বর জাকারিয়ার হাতে তুলে দিয়েছেন পুলিশ সুপার মিজানুর রহমান ও তার স্ত্রী ফারহানা রহমান। এ সময় উপস্থিত ছিলেন আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। কিন্তু হাবিবার বিয়ে অনুষ্ঠানে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক উপস্থিত হওয়ার কথা থাকলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের চেয়ারম্যান আনোয়ারুল হকের মৃত্যুতে মন্ত্রী তার সফরসূচি বাতিল করেন।