,

ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ ছাত্রীকে ছুরিকাঘাত :বখাটে তানভীরের আত্মসমর্পণ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সোনিয়া আক্তার (২২) নামের কলেজছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত বখাটে তানভীর (২৪) অাদালতে আত্মসমর্পণ করেছে।

মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর  বিচারিক আদালতে আত্মসমপর্ণ করলেও বিষয়টি গতকাল বুধবার দুপুরে বিষয়টি জানাজানি হয়।

ব্রাহ্মণবাড়িয়ার আদালত পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. মাহবুবুর রহমান জানান, তানভীর আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন  জানান, কলেজছাত্রী সোনিয়াকে ছুরিকাঘাতের ঘটনায় তার বাবা মলাই মিয়া বাদী হয়ে বখাটে তানভীরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। সোনিয়াকে ছুরিকাঘাতের পর থেকেই পুলিশ তানভীরকে গ্রেফতারের চেষ্টা করছিল। সে আদালতে আত্মসমর্পণ করেছে বলে আমরা শুনেছি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হচ্ছে।

প্রসঙ্গত, এর আগে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত শনিবার (০৮ জুলাই)  বিকেলে শহরের কালীবাড়ি মোড়ে এস জে ডেন্টাল পয়েন্ট নামে এক চিকিৎসালয়ে সোনিয়াকে উপুর্যপুরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে বখাটে তানভীর। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোনিয়া সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। সে লেখাপড়ার পাশাপাশি ডেন্টাল পয়েন্টে চাকরি করত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে