বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা

news-image

আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : “সবাই মিলে শপথ করি,দূর্নীতিবাজদের ঘৃনা করি” এই শ্লোগানকে সামনের রেখে দূর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দূর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের কুমিল্লার সহকারী পরিচালক আহসানুল কবির পলাশ ও জেলা দূর্নীতি প্রতিরোধে কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আরজু মিয়ার সাথে কমিশন কর্তৃক মনোনীত ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত নাসিরনগর উপজেলা দূর্নীতি প্রতিরোধে কমিটির সাথে মতবিনিময় সভা আজ মঙ্গলবার নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ও নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা আকতার হোসেন ভুইয়া,সহ-সভাপতি অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবদুল মোতালিব, সদস্য অবসর প্রাপ্ত পরিবার পরিকল্পনা পরির্দশক মোঃ হাবিবুর রহমান,সমাজ কর্মী ও সদস্য শিবলী চৌধুরী, ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য হাবিবুর রহমান শেখ, সদস্য ও জেলা পরিষদের মহিলা সদস্য শাহিনা খানম। সভায় নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সততা স্টোরকে আর্থিক সহযোগিতা হিসেবে কমিশন কর্তৃক ৭৫০০ টাকা করে ১৫ হাজার টাকার প্রদান করা হয়। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকছুদুর রহমান ও সহকারী শিক্ষক মোঃ আলমগীর মিয়া উপস্থিত ছিলেন। পরে দুর্নীতি দমন কমিশনের কুমিল্লার সহকারী পরিচালক আহসানুল করীম পলাশ ও জেলা দূর্নীতি প্রতিরোধে কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আরজু মিয়া উপজেলা নিবার্হী কর্মকতা মোঃ লিয়াকত আলীর সাথে সাক্ষাত করেন।

এ জাতীয় আরও খবর

হাসপাতালের প্রতিবেদন জমা, অপেক্ষায় সরকারি তদন্ত রিপোর্ট

নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন সোহেল-স্বপ্না

সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ: ব্যবসায়ীদের বিকল্প সময়সূচি দাবি

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলি আকবর খান

ঢাকায় আজ নামতে পারে স্বস্তির বৃষ্টি

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান

শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে যানবাহনের নিরাপত্তা চ্যালেঞ্জ

লেবাননে হামলা অব্যাহত, ট্রাম্পের ঘোষণার পরও উত্তেজনা

জুনে বাংলাদেশে তাপপ্রবাহের তীব্রতা

বিশ্বকাপ মিশনে রোনালদো

কেশম দ্বীপে মার্কিন হামলা, উত্তেজনা বৃদ্ধি