বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কারাবন্দি  হাজতির মৃত্যু ! পরিবারের দাবী নির্যাতন

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে শফিকুর রহমান (৩৮) নামে এক হাজতির রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে মুমূর্ষু অবস্থায় জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য তাকে আনার কিছুক্ষণ পরই কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মৃত শফিকুর পৌর এলাকার নয়নপুর গ্রামের  জয়দর মিয়ার ছেলে। কারা কর্তৃপক্ষের নির্যাতনেই শফিকুরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী নাজমা বেগম।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার সূত্রে জানা যায়, একটি হত্যা মামলায় গ্রেফতারের পর ১৯ জুন শফিকুরকে জেলা কারাগারে পাঠায় আদালত। মঙ্গলবার দুপুর ১২টার দিকে স্ট্রোক করেন শফিকুর। পরে তাকে প্রথমে কারাগার মেডিকেলে চিকিৎসা দেয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আশরাফুল হক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জেলা কারাগারের  সুপার নূরন্নবী ভূঁইয়া বলেন, ‘স্ট্রোক করেই শফিকুররের মৃত্যু হয়েছে। কারাগারে আসার পর থেকেই শফিকুর তার জামিন নিয়ে দুশ্চিন্তা করছিলেন।’