আফ্রিদির রেকর্ড ভাঙলেন অ্যান্ডারসন এবার ৩৬ বলে সেঞ্চুরি

Andersonনিউজিল্যান্ডের ন্যাটা ব্যাটসম্যান কোরি অ্যান্ডরসন একদিনের ক্রিকেটে ৩৬ বলে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন। এর ফলে দেড়যুগেরও বেশি সময় পর শহীদ আফ্রিদির রের্কড ভঙ্গ করলেন তিনি।

নিউজিল্যান্ড ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চলমান একদিনের আন্তর্জাতিক সিরিজের তৃতীয় ম্যাচে তিনি দ্রুততম সেঞ্চুরির নতুন এ রেকর্ড গড়লেন। এ ম্যাচে অ্যান্ডারসনের পাশাপাশি আরেক ন্যাটা ব্যাটসম্যান জেসি রাইডারও সেঞ্চুরি (১০৪ রান, বল ৫১) করেছেন।

স্কোর:-
নিউজিল্যান্ড: ২৮৩/৪ (২১ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ: ১২৪/৫ (২১ ওভার)
ফলাফল: ১৫৯ রানে জয়ী নিউজিল্যান্ড

বৃষ্টিবিঘ্নিত একদিনের ম্যাচটি কমিয়ে ২১ ওভারে করা হয়। এর আগে সকালে টসে জয়লাভ করে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় সফরকারী ওয়েস্টইন্ডিজ।

অ্যান্ডারসন তার হার না মানা ১৩১ রানের ইনিংসে ৪৭ বল মোকাবেলা করে ১৪টি ছক্কা ও ৬টি চার হাঁকান। আর রাইডার তার ইনিংসে ৫টি ছক্কা ও ১২টি চার মারেন। ২১ ওভারের খেলা শেষে নিউজিল্যান্ড সংগ্রহ করেছে ৪ উইকেটে ২৮৩।

এদিকে রান তাড়া করতে নেমে ব্যাটিং বির্পযয়ে পড়ে সফরকারীরা। শেষ পর্যন্ত সফরকারীরা ২১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৪ রান করতে সক্ষম হয়। 

উল্লেখ্য, এর আগে পাকিস্তানের হার্ড হিটার ব্যাটসম্যান শহীদ আফ্রিদি শ্রীলঙ্কার বিপক্ষে ১৯৯৬ সালের ৪ অক্টোবর ৩৭ বলে সেঞ্চুরি করেন।

এ জাতীয় আরও খবর

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান