আশুগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে যুবক নিহত

news-image

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : আশুগঞ্জে ছিনতাইকারীদের উপর্যুপরি ছুরিকাঘাতে রাজু আহমেদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধায় ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ প্রান্তে এ ঘটনা ঘটে।

নিহত রাজু আহমেদ জেলার নবীনগর উপজেলার উরখুলিয়া গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে। এ ব্যাপারে নিহতের বোন সোনিয়া বেগম বাদী হয়ে শুক্রবার বিকালে তিনজন অজ্ঞাত আসামি করে আশুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রাজু ও তার স্বজনরা ঢাকা থেকে আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামের আত্মীয়ের বাড়িতে একটি সামাজিক অনুষ্ঠানে আসেন। পরে বৃহস্পতিবার বিকালে রাজু আহম্মেদ সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর আশুগঞ্জ প্রান্তে তার দুই খালাতো ভাইয়ের সাথে ঘুরতে আসেন।

একপর্যায়ে আশুগঞ্জ নাটাল মাঠে নামার রাস্তাটির কাছে তারা তিনজন কথা বলছিলেন। হঠাত্ করে মোটর সাইকেলে তিনজন লোক এসে পুলিশ পরিচয়ে তাদের শরীর তল্লাশি করে তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা হাতিয়ে নেয়। এ সময় রাজু দামী আইফোন মোবাইল সেটটি ফেরত চাইলে ছিনতাইকারীরা তার পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার চিত্কারে আশেপাশের লোকজন রাজুকে উদ্ধার করে প্রথমে ভৈরবের আবেদিন হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাজুর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিত্সক তাকে ভৈরব উপজেলা হাসপাতালে পাঠায়। ভৈরব উপজেলা হাসপাতালের নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিত্সক রাজুকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পুলিশ রাজুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ওসি বদরুল আলম তালুকদার বলেন, আসামিদের চিহ্নিত করে দ্রুতই আইনের আওতায় আনা হবে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান