,

গাজায় নিহত ৬২০ হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

Israel-continues-300x162নিজেদের ‘নিরাপত্তা রক্ষা’য় ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তেল আবিবে জাতিসংঘের মহাসচিব বান কি-মুনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মঙ্গলবার এ ঘোষণা দেন তিনি। খবর বিবিসি ও আলজাজিরার।

নেতানিয়াহু বলেন, ‘আমাদের নিরাপত্তা রক্ষায় আমরা এ ধরনের অভিযান চালিয়ে যাব।’

এ সময় তিনি অস্ত্রবিরতি প্রত্যাখ্যান করায় হামাসকে দায়ী করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো হামলার ১৫তম দিন মঙ্গলবারে নিহতের সংখ্যা বেড়ে ৬২০-এ দাঁড়িয়েছে বলে জানিয়েছে এএফপি। এ ছাড়া আহত হয়েছে অন্তত ৩৭০০ জন।

জাতিসংঘের শরণার্থী শিবিরের পক্ষ থেকে জানান হয়েছে, গাজায় তাদের শরণার্থী শিবিরগুলোতে অন্তত এক লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।

ইসরায়েলের তেল আবিবে এক যৌথ সাংবাদিক সম্মেলনে মুন ইসরায়েলকে দীর্ঘ মেয়াদে সামরিক অভিযান চালানো থেকে বিরত থাকার আহ্বান জানান।এ দিন ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েল ও ফিলিস্তিনকে ‘সংঘর্ষ বন্ধ’ ও ‘আলোচনা শুরু’ আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন।

এ সময় তিনি বলেন, ‘আমি ইসরায়েলি ও ফিলিস্তিনি উভয়কে বলছি, আপনারা যুদ্ধ বন্ধ করুন, আলোচনা শুরু করুন। আমাদের যেন পরবর্তী ছয় মাস বা এক বছরে এ ধরনের পরিস্থিতি দেখতে না হয়।’

ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে বর্তমানে মিসরে রয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। কায়রোতে মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি’র সঙ্গে বৈঠক করেছেন তিনি।

ওই বৈঠকের পর কেরি মিসরের মধ্যস্ততায় করা অস্ত্রবিরতির নির্দেশনা অনুযায়ী হামাসকে তা মেনে নিতে আহ্বান জানান।

এ সময় তিনি ‘আত্মরক্ষার্থে’ চালান ইসরায়েলের এ হামলাকে সমর্থন করে বিবৃতি দেন। এর আগে, দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামাও ‘আত্মরক্ষার্থে’ ইসরায়েলের এ হামলাকে সমর্থন করে বিবৃতি দিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর