সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে গাজাঁসহ যুবক আটক ॥ ৬ মাসের কারাদন্ড

news-image

আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : নাসিরনগরে গাজাঁ সেবন ও বিক্রির অভিযোগে সোহেল মিয়া(২৩)নামে একজনকে আটকের পর ভ্রাম্যমান আদালতে হাজির করলে তাকে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত ।উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠাঁলকান্দি গ্রামের সোহেল মিয়া গাজাঁ সেবন ও বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্পতিবার সকালে চাতলপাড় তদন্ত কেন্দ্রের এএসআই রবীন্দ্র‘র নেতৃত্বে পুলিশ নিজ বাড়ি থেকে গাজাঁসহ হাতেনাতে আটক করে। সোহেল মিয়াকে বিকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলীর আদালতে হাজির করলে তাকে ছয় মাসের দন্ডাদেশ দেন। সোহেল মিয়া উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠাঁলকান্দি গ্রামের বাছির মিয়ার ছেলে। নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নাজির মোঃ রজ্জব আলী দন্ডাদেশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা