বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের নাম মোঃ কালু মিয়া (৩২)। আজ সকালে উপজেলার পনিশ্বর গ্রামে এ ঘটনাটি ঘটে। এ সময় তার ছোট ভাই মোঃ ইকবাল গুরুতর আহত হয়। নিহতের চাচা মহিউদ্দিন আলম জানান, কালুর সাথে একই গ্রামে আবু তাহেরের জমি নিয়ে বিরোধ ছিল। সকালে কালু ও তার ভাই ইকবাল কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে তাহেরের নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের ছুরিকাঘাত করলে দুজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক কালুকে মৃত ঘোষনা করে। আহত ইকবালকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপক কুমার সাহা জানান নিহত ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো আছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর