বাঞ্ছারামপুরে আন্ত:জেলা পলাতক আসামী ও মাদক আতংক ‘মোমেন পাগলা’ গ্রেফতার
ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর : অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি গ্রাম হতে বাঞ্ছারামপুর মডেল থানার একদল চৌকস পুলিশ টীম গতকাল সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুখ্যাত আন্ত:জেলা মাদক স¤্রাট ও ব্যবসায়ী সহ অভিভাবকদেও কাছে মাদক আতংক হিসেবেখ্যাত মো.মমিনুল ইসলাম ওরফে মোমেন পাগলা ওরফে মাদক স¤্রাট মোমেনকে ব্যাপক ধড় পাকড়ের পর গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।বাঞ্ছারামপুর মডেল থানার ওসি অংশু কুমার দেব এ প্রসঙ্গে বলেন,-‘পুলিশ দীর্ঘদিন যাবত মাদক স¤্রাট মোমেন পাগলাকে খুজছিলো।সে এতো চতূও যে,বার-বার তার অবস্থান বদলায়।তার নামে গ্রেফতারী ওয়ারেন্ট বহু আগে থেকেই জারি করা ছিলো।আমরা তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠাতে সক্ষম হয়েছি।’’
মোমেন পাগলাকে গ্রেফতারের অভিযানে যাওয়া দক্ষ পুলিশ টীমের অন্যতম সদস্য সিনিয়র সহকারি পুলিশ পরিদর্শক মো. শাহা-আলম ও এস.আই আবু কালাম জানান,-‘সে এতোটাই দুরন্ত ও বহু জেলায় তার নেটওয়ার্ক ছড়ানো আছে যে,চোখের পলকে তার ‘অবয়ব’ বদলাতে পারে।তবে-পুলিশের সাথে চালাকি কওে আর পার পেলো না।’
এদিকে,-মোমেন পাগলার গ্রেফতার অভিযানের সাথে সাথে এ খবর ফেসবুকের মাধ্যমে বৃহত্তর কুমিল্লা অঞ্চলে ছড়িয়ে পড়লে বাঞ্ছারামপুরসহ পার্শ্ববর্তী মুরাদনগর, নবীনগর,ছলিমগনজ,হোমনা,তিতাস ও ব্রাহ্মণবাড়িয়ার অন্যান্য উপজেলা,ইউনিয়ন ও গ্রামের লাখো তরুন-যুবক সম্প্রদায়দের অভিভাবকেরা থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে ফেসবুকে যে পোষ্ট গুলো দেয়া তা রীতিমতো আজ মঙ্গলবার দিনভর ভাইরালে পরিনত হয়।সাধারন মানুষ মনে করছেন,-‘এতো বছর পর পুলিশ একটা কাজের কাজ করেছে-মাদক স¤্রাট,একাধিক মামলা ও সন্ত্রাসী কর্মকান্ডের হুকুমদাতা পলাতক আসামী মোমেন পাগলাকে গ্রেফতার করাতে।’
উল্লেখ্য,বাঞ্ছারামপুরের দরিকান্দি ইউপিতে মোমেন পাগলা ও ওরফে মির্জা মমিন একটি সম্ভ্রান্ত পরিবাওে জন্ম গ্রহন করলেও,যুবক বয়সে আধ্যাত্বিক তরিকা,যাদুটোনা-ঝাড়ফুঁকের প্রতারনাসহ মাদক ও রাহাজানির কাজে জড়িয়ে পড়ার অভিযোগ পাওয়া যায়।











