সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে ভিজিএফ’র গম জব্দ

news-image

সরাইল প্রতিনিধি : সরাইলে হত-দরিদ্রের নামে বরাদ্দকৃত  ভিজিএফ’র আড়াই টনেরও অধিক পরিমাণ গম জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল  চুন্টা ইউনিয়নের করাতকান্দি গ্রামের সোয়াব মিয়ার বাড়িতে এ গমগুলো জব্দ করা হয়েছে।
ইউএনও’র  ৩ ঘণ্টা অপেক্ষার পর গমের কোন দাবিদার না পেয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য জনাব আলীর জিম্মায় ৫১ বস্তা গম রেখে আসেন। সরাইল উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্রদের জন্য দেয়া ভিজিএফ’র গম আসতে বিলম্ব হওয়ায় ঈদের আগে বিতরণ করা সম্ভব হয়নি। সম্প্রতি ৯টি ইউনিয়নের সুবিধাজনক তারিখে বিতরণ চলছে।
গতকাল চুন্টা ইউনিয়নে চলছিল ভিজিএফ’র গম বিতরণ। দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেখানকার করাতকান্দি গ্রামে অভিযান চালায় সরাইল উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন। এ সময় ইউএনও’র সাথে ছিলেন সরাইল থানার পুলিশ।
অভিযানকালে সোয়াব মিয়ার বাড়িতে একসাথে জড়ো করে রাখা ৫১ বস্তা ভিজিএফ’র গম পান। কিন্তু ওই গমের কোনো মালিক পাননি।

ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, গমগুলো আটকের পর ৩ ঘণ্টা অপেক্ষা করেছি। কোনো মালিক পায়নি। বিষয়টি সন্দেহজনক। তারপরও ভিজিএফ’র গম বিলি-বণ্টনের সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব। তাই জব্দ করে একজনের জিম্মায় রেখে এসেছি।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট