বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় মোটর সাইকেলের আঘাতে গৃহবধু নিহত

news-image

কসবা প্রতিনিধি : আজ রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবার জাজিসার গ্রামের শারমিন আক্তার (৩০) নামক এক গৃহবধু মোটর সাইকেল চাপায় নিহত হন।

এলাকাবাসি ও পারিবারিক সূএে জানা যায় যে,  একই গ্রামের লোকমান হোসেনের মোটর সাইকেলের নীচে চাপা পড়লে তাকে প্রথমে কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা পাঠালে পথেই তিনি মৃত্যু বরণ করেন।নিহত  শারমিনের ৩ মেয়ে ও ১ ছেলে রয়েছে। তার স্বামী জাবের হোসেন একজন রিক্সা চালক।
সূএ আরও জানান,  মোটর সাইকেল চালক লোকমান হোসেন (৩০)গুরুতর আহত অবস্হায় ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসা নিচ্ছেন।

এ ব্যাপারে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা কোনো ধরনের লিখিত অভিযোগ পাইনি।অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্হা নিব।

এ জাতীয় আরও খবর

রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

‘আমি প্রতিমন্ত্রী হিসেবে খুশি আছি’

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

হাসপাতালের প্রতিবেদন জমা, অপেক্ষায় সরকারি তদন্ত রিপোর্ট

নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন সোহেল-স্বপ্না

সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ: ব্যবসায়ীদের বিকল্প সময়সূচি দাবি

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলি আকবর খান

ঢাকায় আজ নামতে পারে স্বস্তির বৃষ্টি

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান

শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে যানবাহনের নিরাপত্তা চ্যালেঞ্জ

লেবাননে হামলা অব্যাহত, ট্রাম্পের ঘোষণার পরও উত্তেজনা