,

অ্যাসিডিটি কমানোর উপায়

acidইঁদুর দৌড়ের যুগে প্রায় সব মানুষেরই অ্যাসিডিটির সমস্যা আছে। তবে অ্যাসিডিটি কোনো রোগ নয়, খাবারের অনিয়মের কারণেই মূলত মানবদেহে এই সমস্যাটি দেখা দেয়।

অ্যাসিডিটি হলে খাবার হজমে সমস্যা হয়, পেটে অতিরিক্ত গ্যাস জমা হয়, ফলে পেটে ও বুকে জ্বালা, পেট ব্যথা করে, বমি বমি ভাব হয়। আরও নানা রকমের সমস্যার সূত্রপাত ঘটে।

অনেক কিছু করেও এই সমস্যাটি কমে না। কিন্তু কিছু নিয়ম মেনে চললেই অ্যাসিডিটিকে দূরে রাখা সম্ভব।

এক. নিয়মিত একই সময়ে খাবার খাওয়ার অভ্যাস করুন এবং খাদ্য তালিকায় রাখুন সবুজ শাকসব্জি ও ফাইবার সমৃদ্ধ খাবার।

দুই. দৈনিক  ৮ থেকে ১০ গ্লাস পানি খান এবং যেকোনো তরল পানীয় ধীরে ধীরে পান করুন। তবে স্ট্র ব্যবহার করে কোনো পানীয় পান করবেন না।

তিন. অতিরিক্ত তেল, ঝাল ও মশলাজাতীয় খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন। যদি তেল মশলা জাতীয় খাবার খেয়ে ফেলেন, তাহলে খাওয়ার ৩০ মিনিট পরে অবশ্যই এক গ্লাস পানি খান।

চার. অ্যালকোহল ও চুইংগামজাতীয় খাবার সম্পূর্ণ ত্যাগ করুন। তেতো জাতীয় খাবার বেশি করে খান।

পাঁচ. প্রতিদিন এক গ্লাস গরম পানির মধ্যে সামান্য গোল মরিচ গুঁড়ো ও লেবুর রস মিশিয়ে খেলে অ্যাসিডিটি দূর হয়।

ছয়. মৌরী, আমলকি এবং গোলাপফুল সমপরিমাণে মিশিয়ে ব্লেন্ড করে এক গ্লাস জলে মিশিয়ে নিয়ে সকাল বিকাল খেলেও এই সমস্যায় উপকার পাবেন।–ওয়েবসাইট।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর