রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পৌরসভায় অন্তর্ভূক্তির জন্য আড়াইসিধা এলাকাবাসীর মতবিনিময় সভা

news-image

স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পৌরসভায় অন্তর্ভূক্তির জন্য উপজেলার আড়াইসিধা ইউনিয়নের ১,২,৩ ও ৪ নং ওয়ার্ডের এলাকাবাসী এক মতবিনিময় সভা করেছে।

শুক্রবার বিকালে উপজেলার আড়াইসিধা ইউনিয়নের প্রয়াত লীল মিয়া চেয়ারম্যান এর বাড়িতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন আড়াইসিধা ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম মিয়া।

আড়াইসিধা বন্দে আলী বাড়ির বিশিষ্ট মুরুব্বী মো. খোরশেদ আলম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোমিন মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা মো. হেবজুল বারী, শ্রমিক লীগ নেতা মো. শাহ আলম, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, কামাল মিয়া, সুজাত আলম, শাহ আলী মেম্বার, মতি মিয়া, শফিক মিয়া, হোসাইন মোহাম্মদ নাহিয়ান সহ ইউনিয়নের ১,২,৩ ও ৪ নং ওয়ার্ডের লোকজন উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, আড়াইসিধা ইউনিয়নকে পৌরসভা থেকে বাদ দিতে গভীর ষড়যন্ত্র চলছে। আড়াইসিধা ইউনিয়ন আশুগঞ্জ উপজেলা থেকে মাত্র ৫০ গজ দুরুত্বে, আড়াইসিধাকে বাদ দিয়ে কেন পৌরসভা ঘোষনা করা হচ্ছে? এর পেছনে কারা ষড়যন্ত্র করছে তা খতিয়ে দেখতে মতবিনিময় সভা থেকে আহবান জানানো হয়। এসময় বক্তারা দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগনকে তাদের দাবী আদায়ের জন্য এগিয়ে আসার আহবান জানান। তারা জানান এক সময় আড়াইসিধা ছিলো মাদার ইউনিয়ন। যদি তাদের দাবী মানা না হয় তাহলে সব্র্স্তরের জনগনকে সাথে নিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দাবী আদায় করা হবে।

উল্লেখ্য, ১১জুন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান স্বাক্ষরিত এক গণ বিজ্ঞপ্তি জারি করা হয়। গণ বজ্ঞপ্তিতে ১২ জুলাই এর মধ্যে কোনো আপত্তি থাকলে জেলা প্রশাসকের বরাবর অভিযোগ দাখিল করতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

একরামুল হত্যা মামলায় হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার