,

নাসিরনগরে সন্ত্রাসী হামলায় মহিলা সহ আহত-৩

news-image

নাসিরনগর প্রতিনিধি : নাসিরনগর উপজেলারগুনিয়াউক ইউনিয়নের গুনিয়াউক গ্রামে সন্ত্রাসী হামলায় বাড়ী ঘর ভাংচুর, লুটপাট মহিলা সহ ৩ জন আহত ও প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয় ক্ষতির খবর পাওয়া গেছে।

বাড়ী সীমা দিয়ে পানি নিষ্কাশন ও পূর্ব শক্রতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এলাকাবাসী ও প্রত্যক্ষ সূত্রে জানা যায় গুনিয়াউক গ্রামে আলী রাজার ছেলে সন্ত্রাসী দানা মিয়া ও গুনিয়াউক ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুব রাজা চৌধুরীর মাঝে এই নিয়ে বিরোধ চলে আসছে। ওই ঘটনায় বেশ কয়েকটি শালিস বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দানা মিয়ার লোকজন শালিস অমান্য করে চলে যায়।

গতকাল মঙ্গলবার বিকেল অনুমান সাড়ে পাঁচ ঘটিকার সময় সন্ত্রাসী দানা মিয়া ২৫/৩০ জন লোক নিয়ে আলী রাজার বাড়ীতে হামলা চালিয়ে বাড়ীঘর ভাংচুর ও লুটপাট করে।এ সময় সন্ত্রাসীদের হামলায় খসরু মিয়া (৩৫), রতন মিয়া (২৮)ও দিলারা বেগম (৫৫),মারাত্বক আহত হয়। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এ সময় আত্মরক্ষার্থে বাড়ীর লোকজন গেইট বন্ধ করে ছাদে গিয়ে আশ্রয় নেয়। এ সুযোগে সন্ত্রাসীরা ঘরের ভিতরে থাকা আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে নগদ টাকা স্বর্ণালংকার সহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল লুট করে নেয়।

জানা গেছে সন্ত্রাসী দানা মিয়ার নামে ৬টির অধিক মামলা চলমান আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে