,

আখাউড়ায় ২ মাদক পাচারকারীর ৬ মাস কারাদণ্ড

news-image

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই মাদকপাচারকারীকে ৬ মাসের স্বশ্রম কারাদ- এবং ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৪৫  দিন বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান এ দন্ডাদেশ প্রদান করেন। কারাদন্ডাদেশ প্রাপ্তরা হলো জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মোঃ শাখাওয়াত হোসেনের ছেলে মোঃ জাহিদ (১৮) এবং পঞ্জগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মোঃ নুরু মিয়ার  ছেলে মোঃ মামুন (২৬)।

আদালত সূত্রে জানা যায় যে,  বৃহস্পতিবার দুপুরে উত্তর ইউনিয়নের আমোদাবাদাদ এলাকায় গাজা পাচার কালে ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে গিয়ে মোঃ জাহিদ এবং মোঃ মামুন কে আটক করে। এসময় তাদের কাছে দেড় কেজি গাজা পাওয়া যায়। অপরাধ স্বীকার করায় আদালত তাৎক্ষনিকভাবে দন্ডাদেশ প্রদান করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে