ঈদকে ঘিরে ‘মিনি কক্সবাজার’ নামে খ্যাত বিলআকাশীর বুঁকে দর্শনার্থীদের ভিড়
আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ঈদকে ঘিরে মিনি কক্সবাজার নামে খ্যাত নাসিরনগর-সরাইল সড়কেরধরন্তী-পুটিয়া ঘাটে হাজার হাজার দর্শনার্থীর পদচারনায় মূখরিতহয়ে উঠেছে এ স্থানটি। ঈদুল ফিতরের নামাজের পর পরই শুরু হয়মানুষের আসা-যাওয়া।বেলা বাড়ার সাথে সাথে সব বয়সের মানুষআসতে থাকে ধরন্তী-পুটিয়ার আকাশী হাওরে।গত তিনদিন ধরে বাধঁভাঙ্গা জোয়ারের মত হাজার হাজার মানুষের ঢল নামে আকাশী হাওরে।তবে শিশু,কিশোর ও নারীর সংখ্যা অনেক বেশী।
স্বাধীনতার ৪৫ বছরেওনাসিরনগর-সরাইল উপজেলায় সরকারি-বেসরকারিভাবে কোথাও গড়েউঠেনি কোন বিনোদন কেন্দ্র। বিনোদন কেন্দ্র গড়ে না উঠায় ঈদউৎসব ও পূজা পারণে এলে কর্মস্থল থেকে ছুটিতে আসা বিনোদনপ্রেমিরা এটকু স্বস্তির নিঃশ্বাস ফেলতে এখানেই ভিড় করেন।এবারেরঈদ উৎসবেও এর কোন ব্যতিক্রম ঘটেনি।সরেজমিনে গিয়ে দেখাগেছে নাসিরনগর-সরাইল উপজেলার মানুষ ছাড়াও আশে-পাশেরউপজেলাসহ বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভ্রমণ পিপাসুরাঘুরতে এসেছেন। কেউবা এসেছেকার,মাইক্রোবাস,মিনিবাস,অটোরিকশা,ভ্যান,মোটরসাইকেলেকরে,আবার কেউবা এসেছে পাঁয়ে হেঁটে। এ যেন ভ্রমণবিলাসীপর্যটকদের মিলন মেলায় পরিনত হয়েছে। এ সবই শুধু একটু আনন্দউপভোগ করার জন্য। প্রতিবছর বর্ষা মৌসুমে নতুন পানিতেআকাশী হাওর থৈ থৈ করে।
সূর্যের আলোয় চিকচিক করে জলরাশি।এসময় চারদিকে সবুজ শ্যামল গ্রাম বেষ্ঠিত বিশাল বিস্তৃতআকাশী হাওর সত্যিই অপরূপ সৌন্দর্য ধারণ করে। এসময় প্রতিদিনদুপুরের পর থেকে দুর-দুরান্ত থেকে শত শত পর্যটক ছুটে আসেনআকাশী হাওর ভ্রমণে।দিগন্ত জোড়া এই হাওরের পশ্চিম প্রান্তে মেঘনাআর পূর্ব প্রান্তে তিতাসসহ অসংখ্য ছোট খাল,বিল ও জলাশয়রয়েছে।হাওরের পেট কেটে চলে গেছে লাখাই-নাসিরনগর-সরাইল সড়ক।নাসিরনগরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নকল্পে বর্তমানমৎস্যপ্রাণি সম্পদ মন্ত্রী এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হকএমপির অক্লান্ত প্রচেষ্টায় বিগত আওয়ামীলীগ সরকারের আমলে এসড়কটি নির্মাণ হয়।বর্ষার মৌসুমে রাস্তার দ্ইু পাশে থৈ থৈপানি মাঝে পিচঢালা পথ।দেখে মনে হবে এ পথটি যেন পানিতেভাসছে।দুরে-দুরে দেখা যাচ্ছে ছোট ছোট গ্রাম যা দেখতেঅনেকটা দ্বীপের মত আর বিকেলে স্নিদ্ধ বাতাস, দলায়িতঢেউ,নৌকায় ঘোরাঘুরি আর শেষ বিকেলের সূর্যান্ত এ যেন একঅপরুপ দৃশ্য,যা দেখতে ভালই লাগে। ফলে দর্শকদের ভিড়ে বিল আকাশী
মুখরিত হয়ে উঠে।তাই এলাকাবাসী নাম দিয়েছে মিনি কক্সবাজার।আকাশী হাওরে ভ্রমণে আসা কবি শেখ সিরাজুল ইসলাম জানান, বিলআকাশীর বুক দিয়ে নির্মাণ হওয়ায় হাওর বেষ্টিত খেয়াঘাট এখনআকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিনত হয়েছে।হাওরটি ঘিরে পর্যটনকেন্দ্র গড়ে তোলা সম্ভব।তবে এ জন্য প্রয়োজন সরকারিপৃষ্ঠপোষকতা।এখানে সংসদসদস্য,কবি,সাহিত্যিক,সাংবাদিকসহ অনেক বরণ্যে ব্যক্তিবর্গআসেন।বিশিষ্ট জনদের মতে এ হাওর অঞ্চল দেশের অন্যতম পর্যটন কেন্দ্রহিসেবে বিকাশ লাভ করবে এবংদেশের অর্থনৈতিক লাভবান হতে পারে।তবে বেড়াতে আসা একাধিক পর্যটক এখানে বসার ব্যবস্থা,টয়লেটব্যবস্থা না থাকায় তারা ক্ষোভ প্রকাশ করেন।











