ব্রাহ্মণশাসনে বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : নাসিরনগরের ব্রাহ্মণশাসন সমাজ কল্যাণ যুব সংঘ ও সমাজ কল্যানপাঠাগারের যৌথ উদ্যোগে গতকাল রবিবার ব্রাহ্মণশাসন সড়ক বাজারস্থ কার্যালয় চত্বরে বস্ত্র বিতরণ, ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণশাসন সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সুমনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার।বিশেষ অতিথি ছিলেন জেঠাগ্রাম উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মোঃ আব্বাস উদ্দিন, আমির উদ্দিন মাস্টার, সাবেক ইউপি সদস্য আতাউর রহমান, মোবারক হোসেন ইলিয়াছ, সরল খাঁ, মাসুক আল মামুন প্রমূখ । স্বাগত বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ জুয়েল রানা, সদস্য সচিব তরিকুল ইসলাম সাদ্দাম, সাবেক সাধারণসম্পাদ নান্নু মিয়া, দেলোয়ার হোসেন রতন,পাঠাগার সমাজকল্যান পরিষদের সাধারণ সম্পাদক মোঃ কাওসার আহমেদ, সহ-সভাপতিনুরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন,আবদুসসামাদ রতন,মিজান মিয়া,আলী আজম, আলমাছ, রতন পাঠান প্রমূখ।অনুষ্ঠানে ৩৬ জন অসহায় ও দুঃস্থদের মধ্যে ঈদ সামগ্রীসহ শাড়ি ও লুঙ্গী বিতরন করা হয়। প্রাক ইফতার মাহফিলে দেশ ও জাতীর সমৃদ্ধিমঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।এতে এলাকার গন্যমান্যব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান