,

‘বাউনবাইরার কতা’ নামের ফেসবুক ভিত্তিক সংগঠনকে নতুন পোশাক বিতরণ করেছে

news-image

‘বাউনবাইরার কতা’ নামের ফেসবুক ভিত্তিক একটি সংগঠন ২৫০ জন অসহায় প্রবীণের মাঝে ‘ঈদি’ হিসেবে নতুন পোশাক বিতরণ করেছে। এছাড়া প্রজেক্ট সাবলম্বীর আওতায় ৫ জন অসহায়কে সেলাই মেশিন, একজনকে ভ্যান ও দুইজন ব্যক্তিকে রিকশা বিতরণ করা হয়েছে।

গত শুক্রবার বিকেলে ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।

সংগঠনটির পরিচালক সৈয়দ রাজীব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন মো. আউয়াল আল কবীর, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম।

সংগঠনের সদস্য বাছির দুলালের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ঈদি বিতরণ ও প্রজেক্ট সাবলম্বীর সমন্বয়ক ডা. মাহবুর রহমান এমিল, সমন্বয়ক তুনাজ্জিনা হক।

প্রসঙ্গত, গত তিন বছর ধরে প্রতি ঈদেই অসহায় প্রবীণদের ‘ঈদি’ দিয়ে আসছে এই সংগঠনটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে