বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার অপহ্নত উদ্ধার

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার ও অপহৃত গৌর শংকর দাশকে উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নবীর হোসেনের নেতৃত্বে  গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার অভিযান চালিয়ে প্রতারক চক্রের সক্রিয় সদস্য শহরের কাজীপাড়ার মৃত খায়ের মিয়ার ছেলে জাবেদ মিয়া (৩০), নাসির উপজেলার রুস্তমপুর গ্রামের উত্তর পাড়ার আব্দুর রহমানের মেয়ে লাভলী আক্তার (২৪) ও বিজয়নগর উপজেলার চরইসলামপুর ইউনিয়নের দত্তখলা উত্তর রাজাবাড়িয়া গ্রামের কনু মিয়ার মেয়ে জান্নাত বেগম (২৬) কে পৌর এলাকার মেড্ডা মনির মিয়ার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ
এসময় পুলিশ গৌর শংকর দাশ নামে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করে। উদ্ধার হওয়া অপহৃত গৌর শংকর দাস সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামের ধীরেন্দ্র চন্দ্র দাসের ছেলে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ নবীর হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামীরা মোবাইল ফোনের মাধ্যমে প্রতারনাপূর্বক সাধারন মানুষকে ফাঁদে ফেলে অপহরন করে চাঁদা দাবী করত। ওসি বলেন,গ্রেপ্তাররকৃত আসামীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, আইন-শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ