আখাউড়ায় বিএনপি’র আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে পৌরশহরের সড়ক বাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জি. মো: মুসলিম উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মনসুর মিশন, পৌর বিএনপির সভাপতি মো: বাহার মিয়া, উপজেলা বিএনপির সহ সভাপতি জয়নাল আবেদীন আব্দু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডা: খোরশেদ আলম, পৌর যুবদলের সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ,  উপজেলা ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লা, সাধারণ সম্পাদক জিয়াউল হাসান সানি, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মামুন মোল্লা, পৌরছাত্রদলের সাধারণ সম্পাদক আসসাদিক ভূইয়া গালিব প্রমুখ। পরে দোয়া পরিচালনা করেন মাও. মো. রাসেল।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান