,

চতুর্থ দিনে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা

CRICKET-SRI-RSAগল টেস্টের চতুর্থ দিনে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। শেষ দিনে জয়ের জন্য তাদের প্রয়োজন ২৬০ রান। প্রথম ইনিংসে ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে মাত্র ১ উইকেটের বিনিময়ে ১১০ রান সংগ্রহ করেছে তারা।৩৭ রানে অপরাজিত কুশল সিলভা

 

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৪৫৫ রানের জবাবে ২৯২ রানেই গুটিয়ে যায় ম্যাথুসরা।

প্রথম দুই দিন ব্যাট হাতে রাজত্ব করা প্রোটিয়ারা চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংস শুরু করে। ৬ উইকেটে ২০৬ রান সংগ্রহ করে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন হাশিম আমলা। নিজেদের ইনিংসে সর্বোচ্চ ৫১ রান করেন ডি ভিলিয়ার্স।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লঙ্কান ব্যাটসম্যানদের শুরুটা হয় হতাশায়। দলীয় এবং ব্যক্তিগত ১৪ রানে প্যাভিলিয়নের পথ ধরেন উপল থারাঙ্গা। তার বিদায়ের পর দলের হাল ধরেন অভিজ্ঞ ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। তাকে দারুন সঙ্গ দেন ওপেনার কুশল সিলভা। তাদের দৃঢ় ব্যাটিংয়ে আর কোনো উইকেট না হারিয়েই দিন শেষ করে লংকানরা।

পঞ্চম দিনে ৫৮ রান নিয়ে সাঙ্গাকারা এবং ৩৭ রান নিয়ে কুশল খেলা শুরু করবেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর