বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগর উপ-নির্বাচনে : বিএনপির প্রার্থীর বাতিলকৃত মনোনয়ন আপিলে বৈধ

news-image

আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : আসন্ন ইউনিয়ন পরিষদ উপ-নিবার্চনে নিবার্চনী তফসিল অনুযায়ী আগামী ১৩ জুলাই ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ৩টি ইউনিয়নের সাধারণ সদস্য পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী গত ১৪ জুন মনোনয়নপত্র বাছাই করা হয়। এত ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী হাজ্বী মোঃ ছোয়াব খানের ও গুনিয়াউক ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মোঃ রহমত আলীর মনোনয়নপত্র বাতিল করে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে বিএনপির প্রার্থী হাজ্বী মোঃ ছোয়াব খান ব্রাহ্মণবাড়িয়া জেলা নিবার্চন অফিসার ও আপিল কর্তৃপক্ষের কার্যালয়ে আপিল করেন। উক্ত আপিলের শুনানীতে শেষে আজ রবিবার জেলা নিবার্চন অফিসার ও আপিল কর্তৃপক্ষ মোঃ আলাউদ্দিন আল মামুন ভলাকুট ইউনিয়ন পরিষদ নিবার্চনে বিএনপির প্রার্থী হাজ্বী মোঃ ছোয়াব খানের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন। সেই সাথে ওই প্রার্থীকে বৈধ প্রার্থীর তালিকাভুক্ত করার জন্য রিটার্নিং অফিসারকে লিখিতভাবে অবহিত করেন। আগামী ২১ জুন প্রার্থীতা প্রত্যাহার ও ১৩ জুলাই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য,উপজেলার ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাকি বিল্লাহ জুয়েলে এক সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ায় ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদটি ও ধরমন্ডল ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের সদস্য নাজির মিয়া,গুনিয়াউক ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সদস্য শহীদ মিয়া ও কুন্ডা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সদস্য মেবারক হোসেনের মুত্যৃতে শূন্য হয়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ