রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুবিধা বঞ্চিত শিশুদের কল্যানে সবাইকে এগিয়ে  আসতে হবে-পুলিশ সুপার

news-image

নিজস্ব প্রতিনিধি : শহরের ভাসমান পাঁচ শতাধিক পথশিশুদের নিয়ে ইফতার করলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম(বার)। গতকাল রবিবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বলেন, আজকের এই শিশুরাই আমাদের ভবিষ্যত। তাই তাদের গড়ে তোলার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। তিনি বলেন, শিশুদের সেবার মাঝে রয়েছে অন্যরকম সুখ। সকল শিশুকে যোগ্য করে গড়ে তোলার দায়িত্ব সকলের। সুবিধা বঞ্চিত শিশুদের কল্যানে সবাইকে এগিয়ে আসার জন্য তিনি আহবান জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ.এস.এম শফিকুল্লাহ। উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
আল-মামুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দেলোয়ার হোসেন, অধ্যক্ষ সোপানুল ইসলাম, ড্রিম ফর ডিজএ্যাবেলিটি ফাউন্ডশনের সভাপতি মোঃ হেদায়েদুল আজিজ মুন্না প্রমুখ।

অনুষ্ঠানে পুলিশের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে
প্রায় পাঁচ শতাধিক পথ শিশু উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

একরামুল হত্যা মামলায় হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রাষ্ট্রপতির অভিযোগ খতিয়ে দেখছে সরকার