ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

news-image

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাতপরিচয় (২৮) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্ধ গ্রামের একটি বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনো পর্যন্ত নিহত যুবকের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের কর্মকর্তা এসআই ইশতিয়াক আহমেদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ১২টার দিকে সেন্ধ গ্রামের সেন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অজ্ঞাত ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাকাল মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মুত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান