,

প্রতিযোগীতাময় বিশ্বে অগ্রগতিতে শিক্ষার বিকল্প নাই-রেজওয়ানুর রহমান

news-image

নিজস্ব প্রতিনিধি : বর্তমান প্রতিযোগীতাময় বিশ্বে অগ্রগতিতে শিক্ষার কোন বিকল্প নাই। তাই দেশের সার্বিক অগ্রগতি করতে হলে সুশিক্ষায় নিজেকে গড়ে তুলতে হবে বলে জানান ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান।

শনিবার(১৭ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ এর রাজস্ব তহবিল এর অর্থায়নে উপজেলা পরিষদের আধুনিকায়তনকৃত মিলনায়তন শুভ উদ্বোধন এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০০ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় জেলা প্রশাসক আরো বলেন, মেধা বৃত্তি প্রদান ভাল ফলাফলের জন্য ছাত্র ছাত্রীদের অনুপ্রাণীত করে। তাই এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। দেশের উন্নতি করতে হলে শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে হবে। সকল শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীরাই দেশের শ্রেষ্ঠ সম্পদ। তাদেরকে সুশিক্ষায় মানুষ করে তোলা আমাদের প্রত্যেকের দায়িত্ব।

উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের উদ্দেশ্য করে ডিসি আরো বলেন, শুধুমাত্র চাকরী করলেই হবে না। জনবান্ধব কর্মকর্তা হয়ে সুশাসন নিশ্চিত করতে হবে। দেশের কল্যানে নিজেকে উৎসর্গ করতে হবে। তবেই দেশ এগিয়ে যাবে।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আমিরুল কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু আসিফ আহমেদ, ভাইস চেয়ারম্যান হাজী মো. আমির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা মকবুল, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদরুল আলম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন প্রমূখ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা এককালিন ৪ হাজার টাকা করে ১’শ মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৪ লাখ টাকার শিক্ষা বৃত্তি প্রদান করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে