ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজ সিএনজি চালকের মরদেহ পাচঁদিন পর উদ্ধার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাচঁদিন আগে  নিখোঁজ হওয়া  সিএনজি চালক  জয়নাল মিয়া (২৬) এর   মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল সাড়েঁ তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জয়নাল সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের আবদুল হাইয়ের ছেলে।

নিহত পরিবারিক সূএে বলেন, গত ১১ জুন সন্ধ্যায় পানিশ্বর বাজার থেকে শাখাইতি গ্রামের কালন ও ফাইজুর নামে দুই যুবক জেলা সদরের নন্দনপুর যাবার কথা বলে জয়নালের সিএনজিঅটো রিকশাটি রিজার্ভ করে।
এরপর থেকে আর জয়নাল বাড়ি ফেরেনি। এ ঘটনায় সরাইল থানায় জয়নালের সন্ধান চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলা এলাকার একটি খালে জয়নালের মরদেহ ভাসছে বলে আমরা স্থানীয়দের কাছ থেকে খবর পাই।

সরাইল থানা পুলিশ সূএে জানায় , মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গো পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান