ছুরিকাঘাতে মৃত্যুবরণ

news-image

তৌহিদুর রহমান নিটল॥ ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পৈরতলার সোহাগ কাউন্টারের পেছনে রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে একদল যুবকের উপর্যপুরি ছুরিকাঘাতে রাতুল (১৫) নামক এক কিশোর মৃত্যুবরণ করে। সে সময় যুবকের ছুরিকাঘাতে সাইফুল নামক অন্য এক কিশোর গুরুতর আহত হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নবীর হোসেন জানান, রাত সাড়ে ৯টার দিকে শহরের পৈরতলায় সোহাগ কাউন্টারের পেছনে সজিব ও তার বন্ধুর ছুরির আঘাতে রাতুন নিহত হয়। এতে আরেক কিশোর সাইফুল গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। নিহত রাতুলের লাশ জেলা সদর হাসপাতালে রয়েছে। ওসি আরো জানান, সজিবের স্ত্রীর ছবি ফেইসবুকে পোস্ট সংক্রান্ত ব্যাপারে এ হত্যাকান্ড সংঘটিত হয়। আমরা হত্যাকান্ডের সাথে জড়িত সজিব ও তার সহযোগীদের ধরার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছি। নিহত ও আহতের বাড়ি পৈরতলায়।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান