,

নাসিরনগর ভলাকুট ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে মনোনয়ন জমা দেয়া বিএনপির প্রার্থী হাজ্বী মোঃ ছোয়াব খানের ও গুনিয়াউক ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মনোনয়ন জমা দেয়া মোঃ রহমত আলীর মনোনয়নপত্র আজ বুধবার যাচাই- বাছাই কালে বাতিল করা হয়েছে। উপ-নিবার্চনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবুল কালাম আজাদ জানায়, বিএনপির প্রার্থী হাজ্বী মোঃ ছোয়াব খান ও গুনিয়াউক ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মোঃ রহমত আলী সারের ডিলার হওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গত সোমবার ভলাকুট চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ রুবেল মিয়া,উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিএনপির দলীয় প্রার্থী হাজ্বী মোঃ ছোয়াব খান ও স্বতন্ত্র প্রার্থী মোঃ আরাফাত আলী মনোনয়নপত্র জমা দেন। অন্যদিকে গুনিয়াউক ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সদস্য পদে ৪ জন মনোনয়নপত্র জমা দেন। আগামী ২১ জুন প্রার্থীতা প্রত্যাহার ও ১৩ জুলাই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে