বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া  বিদুৎসহ ১০ মামলায় আসামী  বিএনপি নেতা আটক

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পল্লী বিদ্যুৎ কর্মীদের মারধরের ঘটনায় দায়ের করা মামলায় মো: শাহজাহান চৌধুরী (৪৮) কে আটক করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক শাহজাহান চৌধুরী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে হত্যা ও মাদকসহ আরো একাধিক মামলা রয়েছে।

পল্লী বিদ্যুত অফিস ও পুলিশ সূত্রে জানা গেছে, মো: শাহজাহান চৌধুরীর ৯টি বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বকেয়া বিল পরিশোধের জন্য বার বার তাকে বলার পরও সে বিল পরিশোধ করে না। তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে সে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীদেরকে অকর্থ্য  ভাষায় গালিগালাজ করে এবং চর-তাপ্পর মেরে  ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় গত ১২ জুন আখাউড়া থানায় মামলা হয়।

এ ব্যাপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো: মোশাররফ হোসেন তরফদার বলেন, পল্লী বিদ্যুতের কর্মীদের মারপিট ও কাজে বাধা দেয়ার মামলায় তাকে আটক করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ বিভিন্ন ধারায় ১০টি মামলা রয়েছে।আটকৃত আসামীকে জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর