,

শাস্তি কমতে যাচ্ছে সাকিবের

sakiশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৭ জুলাই সাকিব আল হাসানকে ছয় মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়। পাশাপাশি দেড় বছরের জন্য বিদেশি কোনো লিগে খেলতে অনাপত্তিপত্র না দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়। দেশসেরা অলরাউন্ডের এমন শাস্তি মেনে নিতে পারেননি অনেকে। তার শাস্তি কমানোর জন্য লেখালেখি-টক শো থেকে শুরু করে মানববন্ধন পর্যন্ত হয়েছে। ভার্চুয়াল দুনিয়ায় উঠেছিল ঝড়। অবশেষে সাকিবের শাস্তি কমানোর ব্যাপারে কিছুটা নমনীয় হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সে ক্ষেত্রে সাকিবকে তার শাস্তির বিরুদ্ধে আপিল করতে হবে। আপিলের পরিপ্রেক্ষিতে বোর্ডের কাছে যদি মনে হয় সাকিব যথেষ্ট অনুতপ্ত হয়েছেন এবং ভবিষ্যতে এমনটি আর করবেন না, তাহলে তার শাস্তি কিছুটা কমতে পারে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বুধবার সাকিব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির সঙ্গে দেখা করেন। তার কাছে আপিল করার বিষয়টি জানতে চেয়েছেন। বিসিবি সভাপতি তাকে আপিল করার সুযোগ আছে বলে জানিয়েছেন। এখন বিসিবির কাছ থেকে সবুজ সংকেত পেলেই সাকিব শাস্তি কমানোর জন্য আপিল করবেন। আর সেটি বিবেচনা করে শাস্তি কমাতে পারে বোর্ড। 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর