,

ভলাকুট ইউপির চেয়ারম্যানসহ ৩টি ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন ১৩ জুলাই

news-image

আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ উপজেলার ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ও ৩টি ওয়ার্ডের সদস্য পদে উপ নির্বাচন ১৩ জুলাই অনুষ্ঠিত হবে। ভলাকুট ইউনিয়নের চেয়ারম্যান বাকি বিল্লাহ জুয়েল গত ৪ এপ্রিল এক সড়ক দূর্ঘটনায় নিহত হবার পর চেয়ারম্যানের পদটি শূণ্য হয়। অন্যদিকে ধরমন্ডল ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের সদস্য নাজির মিয়া ২৮ এপ্রিল,গুনিয়াউক ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সদস্য শহীদ মিয়া ৩ মে ও কুন্ডা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সদস্য মেবারক হোসেন ১১ এপ্রিল মুত্যৃতে শূন্য হওয়ায় ওইসব ওয়ার্ডে এ নিবার্চন অনুষ্ঠিত হবে। এসব পদ পূরণে ভলাকুট ইউপি চেয়ারম্যান ও তিনটি ওয়ার্ডে পুনঃনির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে নির্বাচন কমিশন ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল মোতাবেক আগামী ১৩ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন অফিস সূত্র জানায়, আসন্ন উপ-নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যে আগামী ১২ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৪ জুন। প্রার্থীতা প্রত্যাহারের ২১ জুন ও ভোট গ্রহন ১৩ জুলাই রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। উপজেলা নিবার্চন কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ জানিয়েছেন,ভলাকুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ও ৩টি ওয়ার্ডের সদস্য পদে উপ নির্বাচন ‘১৩ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে